শালিখায় ভাতাভোগীদের সমস্যায় করণীয় বিষয়ক শীর্ষক সেমিনার

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতাভোগীদের ভাতা প্রদানের সমস্যা ও করণীয় বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রবদ্ধ উপস্থাপক ছিলেন, মাগুরা জেলা সমাজসেবার উপপরিচালক জাকির হোসেন। প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ও মাগুরা জেলা সমাজসেবার সহকারী পরিচালক জাহিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোছা. নাসিমা খাতুন। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,সিরাজ উদ্দিন মন্ডল,ইউপি সচিব আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহসাধারণ সম্পাদক নায়েব আলী,প্রধান শিক্ষক মুজিবুর রহমান রিপন,মাওলানা মোশারফ হোসেন কাশেমী,আইডিয়াল কল্যাণ সংস্থার প্রধান সমন্বয়কারী ফিরোজ কবির,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।