শালিখায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রানা ওই গ্রামের ইউনুস মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে শালিখা থানার কর্মকর্তা আশিকুর রহমানের নির্দেশে পুলিশ দল উত্তর শরশুনা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির আঙিনা থেকে রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, আটক রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়। এলাকায় মাদক ব্যবসা ও সেবন বন্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।