শালিখায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

0
ছবি: সংগৃহীত।

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ যশোর মাগুরা মহাসড়কের রাস্তার পাশে পাংচার হওয়া দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছে পিকআপের ধাক্কায় শাহিন (৫০) নামের এক পিকআপ আরোহী নিহত হয়েছেন। এছাড়া পিকআপের ড্রাইভার অহিদুল (৪৫) গুরুতর আহত হয়েছেন। নিহত শাহিন কালিগঞ্জ সাতক্ষীরা এলাকার জামশেদ এর ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান গত সোমবার রাত ১২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এলাকায় পাংচার হওয়া একটি বালি ভরা ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় মাগুরা থেকে আসা একটি ফার্নিচার মালবাহী পিকআপ ট্রাকটির পিছনে ধাক্কা দেয়।

এতে পিকআপের মালামালের মালিক শাহীন মারাত্মকভাবে আহত হয়। আহত শাহিনকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ছাড়া পিকআপ চালক অহিদুলও আহত হন।

এদিকে ঘাতক পিকআপটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ জানায়।
অন্যদিকে ট্রাকটির ড্রাইভার জানান, আমার ট্রাকটি বালি বোঝাই করে মাগুরা থেকে যশোরের দিকে যাচ্ছিলাম।

হঠাৎ করে ট্রাকটি পাংচার হয়ে যায়। এসময় পাংচার হওয়া গাড়িটি রাস্তার পাশে রাখা ছিল এবং গাড়িতে হেলপারও বসে ছিল। এমন সময় রাত ১২টার দিকে মাগুরা থেকে আশা ফার্নিচার বোঝাই একটি পিকাআপ এসে আমার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের মালের মালিক নিহত হয়েছে শুনেছি।