শালিখায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখায় ইউসুফ মোল্লা (৪৬) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ আটক ইউসুফ মোল্লা নড়াইল জেলার কোমখালী গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে। শালিখা পুলিশ জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএস আই লিটন গাজী উপজেলার মনোখালী গ্রামের বাদশা শেখের মুদি দোকানের সামনে থেকে ২০০গ্রাম গাঁজাসহ ইউসুফ মোল্লাকে আটক করেন। তার বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে৷