শালিখায় কৃষকদলের আহবায়ক কমিটি গঠন

0

 

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় জাতীয়তাবাদী কৃষকদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটির আহ্বায়ক ইলিয়াস হোসাইন, সদস্য সচিব হিসেবে তুহিন মুন্সি, যুগ্ম আহবায়ক আল আজাদ,নজরুল ইসলাম,রাজ্জাক দফাদার,শেখ মো. শরিয়ত, বাবলু হোসেন। ৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মাগুরা জেলা কৃষকদলের আহবায়ক রুবাইয়াত হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম (হীরা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক আহবায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে শালিখা উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।