শার্শা বিএনপির আহবায়ক কমিটি গঠন

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় শার্শা উপজেলার কামারবাড়ি মোড়ে বিএনপি কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ অ্যাড, সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি পূর্বের কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে খায়রুজ্জামান মধুকে আহবায়ক, আবুল হাসান জহিরকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে ১ নম্বর সদস্য করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু। বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ ও মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, যুগ্ম আহবায়ক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, সে^চ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মহসিন কবীর, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মিলন, বিএনপি নেতা আসাদুজ্জামান সাগর, আশরাফুল আলম বাবু, আলমগীর হোসেন সিদ্দিকী, মশিয়ার রহমান, আসাদুজ্জামান মিঠু, সোয়েব আলী প্রমুখ। সভায় আগামী ২০ নভেম্বরের মধ্যে শার্শা উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শার্শা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।