শার্শা কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা কল্যাণ সমিতির উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার গোড়পাড়া প্রাইমারি স্কুল মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, শার্শা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসান, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান,মেহেদী হাসান টিটু, সৈয়দ কামরুজ্জামান কাজল, মশিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম প্রমুখ।
সমিতির সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম বলেন,শার্শা কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান । এই সমিতির পক্ষ থেকে শনিবার ১৫জন অভিজ্ঞ ডাক্তার সকাল ১০থেকে বিকেল ৩ টা পর্যন্ত পাঁচ শতাধিকের বেশি রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন।