শার্শায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

0

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ শার্শা উপজেলার উলাশী শ্রীধেশ্বরী কালী মন্দিরে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা -কর্মীদের সাথে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উলাশী কালী মন্দিরে অনুষ্ঠিত এ মতবিনিময় ও সমাবেশে সভাপতিত্ব করেন নির্মল কুমার মজুমদার। অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির, আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু,মনিরুল ইসলাম মনি, জিয়াউর রহমান, সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান, উলাশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, শাহারিয়ার হোসেন মুকুল, আহম্মদ আলী শাহীন, আব্দুল অহেদ, শার্শা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ,উলাশী ইউনিয়ন বিএনপি নেতা শামছুর রহমান প্রমুখ।