শার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত আহত ট্রলির চালক ও হেলপার

0
ছবি: লোকসমাজ।

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রলির চালক ও হেলাপার। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।

নিহত মৃদুল হাসান নাহিদ (২৫) ও সোহাগ হোসেন ঊষা (২৭)।

নিহতরা হলেন উপজেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জামাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

আহতরা হলেন, একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলি চালক মো. আমিরুল এবং হেলপার নিরব। মো. আমিরুল ও নিরব উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি অ্যাপাচি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে একটি স্যালোমেশিন চালিত ট্রলি গোগার দিকে যাচ্ছিল। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে উভয় যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মুখোমুখি সংঘর্ষ হয়।

ছবি: লোকসমাজ।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। গুরুতর আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে আহত ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরবকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সকালে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।