শার্শায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শায় আমিনুর রহমান(৫০) নামে এক ব্যক্তির বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শার্শার কাঠুরিয়া গ্রামে। আমিনুর রহমান কাঠুরিয়া গ্রামের মৃত গহর আলীর ছেলে।
স্বজনরা জানান, আমিনুর রহমান বুধবার সকাল ১১ টার দিকে গরুর জন্যে ঘাস কাটতে মাঠে যান। ঘাস কাটার সময় একটি বিষধর সাপ আমিনুরের ডান হাতে কামড় দেয়। এ সময় আমিনুর গ্রামের রেজাউল ইসলাম নামে এক কবিরাজের কাছে যান। তখন আমিনুরের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আমিনুর রহমান কাঠুরিয়া গ্রামে বিএনপির একজন কর্মী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাগরিবের নামাজের পর কাঠুরিয়া স্কুল মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।