শার্শায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিএনপির মতবিনিময়

0

নাভারণ (যশোর) সংবাদদাতা॥ শার্শায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তফা কামাল মিন্টু, বখতিয়ার রহমান, শাহরিয়ার মুকুল, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, দিঘা চালিতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, শাখারীপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।