শার্শায় যুবদলের মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনসারুল হক রানা ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলা যুবদলের উদ্যেগে এ মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা পরিসদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুজিদ, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুনর জামাল দিপু প্রমুখ।

মানববন্ধনে উলাশী ইউনিয়নসহ শার্শা উপজেলার বিভিন্ন গ্রামের বিএনপি,মহিলা দল, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।