শার্শায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বালুন্ডা ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

0

বেনাপোল সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫-যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমাদের বিভেদ ভুলে যেতে হবে। ব্যক্তিগত রাগ-অনুরাগ বিসর্জন দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন। উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম। উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ।

এছাড়াও বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ পুটখালী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সভা শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।