শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার রাড়ি পুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাগআঁচড়া-গয়ড়া রাস্তা থেকে এ হাতবোমাগুলো উদ্ধার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ। পুলিশ জানায়, পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে ৯৯৯ নাম্বারে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।