শার্শায় নিষিদ্ধ সংগঠনের নেতা ইমরান হোসেন আটক

0
শার্শায় পুলিশি অভিযানে আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরান হোসেন।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দরি দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান ওই গ্রামের জিন্নাত আলীর ছেলে।

পুলিশ জানায়, ইমরান হোসেনের নামে ২০২৪ সালে শার্শা থানায় নাশকতার মামলা রয়েছে। এ মামলার অন্যতম আসামি ইমরান হোসেন। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে তার নিজ বাড়ি দরি দুর্গাপুর গ্রাম থেকে আটক করে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, সম্প্রতি আটক ছাত্রলীগ নেতা ইমরানের নেতৃত্বে আমড়াখালী পৌর গেটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের জড়ো করে একটি ঝটিকা মিছিল বের করে। তিনি বলেন প্রশাসনকে বিব্রতকর করতে তারা বিভিন্ন ভাবে নাশকতার ষড়যন্ত্র করতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছিল। শুক্রবার দুপুরে আটক ইমরানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।