শার্শাায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় ৬৫ পিস ইয়াবাসহ মো. সাজু(২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে রোববার ভোরে আটক করেছে পুলিশ। আটক সাজু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামছুর রহমান ঝন্টুর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে উপজেলার লক্ষণপুর সীমান্তের রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. সাজুকে আটক করা হয়। তিনি আরও জানান, সাজু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। রোববার দুপুরে আটক সাজুকে আদালতের ম্ধ্যামে কারাগারে পাঠানো হয়েছে ।