শার্শার সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব ঢাকায় গ্রেপ্তার

0
আটক শীর্ষ সন্ত্রাসী সোহরাব হোসেন, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার শীর্ষ সন্ত্রাসী সোহরাব হোসেনকে ঢাকার হাতিরঝিল থানার পুলিশ আটক করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোহরাব হোসেন কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ শাসনামলের শেষ সময়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। বিতর্কিত সেই নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এই সন্ত্রাসী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব আমাদের এলাকায় অবস্থান করছেন। পরে আমরা গিয়ে তাকে গ্রেপ্তার করেছি।

এদিকে শার্শা উপজেলা সূত্রে জানা যায়, সন্ত্রাসী সোহরাব হোসেন পলাতক সংসদ সদস্য ফ্যাসিস্ট শেখ আফিল উদ্দিনের অনুসারী ছিল। ফ্যাসিবাদের জামানায় সীমান্তে মাদক, স্বর্ণ, অস্ত্র চোরাচালান, দখলদারিত্ব ও চাঁদাবাজির স্বর্গ রাজ্যে পরিণত করে।