শার্শার সাংবাদিক আব্দুর রব গুরুতর অসুস্থ

0

স্টাফ রিপোর্টার॥ সাংবাদিক আব্দুর রব গুরুতর অসুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে। জরুরি বাইপাস সার্জারি করতে হবে। এছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন।
যশোরের শার্শার শিববাস গ্রামের বাসিন্দা সাংবাদিক আব্দুর রব। তিনি দৈনিক রানার, দৈনিক লোকসমাজ, দৈনিক সমাজের কথা পত্রিকার পাকশিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘ দুই দশক ধরে সাংবাদিকতা করেছেন। অসুস্থতাজনিত কারণে সম্প্রতি আর সাংবাদিকতায় সক্রিয় নেই।
তার স্বজন আসাদুজ্জামান সোনা জানিয়েছেন, গত ৮ জুলাই মধ্যরাতে আব্দুর রব নিজ বাড়ি শিববাস গ্রামে প্রচন্ড বুকের ব্যথা অনুভব করেন। স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করেন। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে বুকে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা। দ্রুত এনজিওগ্রাম করে হার্টে রিং পরানোর পরামর্শ দেয়া হয়। এজন্যে তাকে খুলনায় রেফার করেন ডাক্তাররা। তাকে খুলনার সিটি হাসপাতালে নিয়ে এনজিওগ্রাম করা হলে রিপোর্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। এজন্যে চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দেন।