ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

0

লোকসমাজ ডেস্ক॥ ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় আব্দুস সামাদ (৬২) নামের অগ্রণী ব্যাংকের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, রাউতাইল এলাকায় মেয়ে বাড়ি থেকে সকালে হাটতে বেরিয়েছিলেন আব্দুস সামাদ। সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে মারা যান আব্দুস সামাদ।