শার্শার লক্ষণপুর বিএনপির কর্মী সমাবেশ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে সোমবার বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লক্ষণপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল হাই।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, জাতীয় নির্বাহী কমিটির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন প্রমুখ।

সভায় আগামী নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।