শার্শার লক্ষণপুরে গোয়াল ঘর থেকে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় একটি গোয়াল ঘর থেকে পুলিশ বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে। ঘটনাটি ঘটে রোববার ভোরে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খামারপাড়া গ্রামে কৃষক ইউনুছ আলীর গোয়াল ঘর থেকে বোমা সদৃশ ওই বস্তুগুলো উদ্ধার করে। সেখানে একটি বাজারের ব্যাগের ভেতরে ওই তিনটি বস্তু লাল স্কচটেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর থেকে কৃষক ইউনুছ আলী ও তার ছেলে আবু বক্কর পালিয়ে যান।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, রোববার ভোরে উপজেলার খামারপাড়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে লাল স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন ধারণা করা হচ্ছে যে কেউ বস্তু তিনটি রাতের আধারে একটি প্যাকেটে করে গোয়াল ঘরে রেখে দিয়েছে। বিষযটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।