শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

0
শার্শায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের মাত্র ২ ঘণ্টার মধ্যে পুলিশের খাঁচায় বন্দী হওয়া তিন আসামি হাসিব, ইমন ও টুটুল।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। বাকী দুই আসামি পলাতক রয়েছে।

শার্শা থানা পুলিশের ওসি মারুফ হোসেন গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় আড়াই বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নিজ বাড়িতে ছিলেন। এ সময় কয়েক ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জুন মামলা রেকর্ড করা হয়।

পুলিশ জানায়, মামলার পর অভিযান চালিয়ে ৩ আসামিকে আটক করা হয়। এরা হলেন, উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) ও মেহেদি হাসান টুটুল (২৫)। তবে মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) পলাতক রয়েছেন।