শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৬০ বোতল উইন কোরেক্স সিরাপ জব্দ

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ উইন কোরেক্স সিরাপ জব্দ করেছে খুলনার-২১ বিজিবি ব্যাটালিয়ন।

শুক্রবার ভোরে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, রুদ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সে সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ৬০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয় বিজিবি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।