শার্শার বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
রুদ্রপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু।
প্রধান বক্তা ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান লিটন,আশরাফুল আলম বাবু,কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন ও বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন।