শার্শার বাগআঁচড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

বাগআঁচড়া যশোর সংবাদদাতা ।। যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন শার্শা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির হোসেন।

আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,মিকাইল হোসেন মনা,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম,বাগআঁচড়া ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোনায়েম হোসেন,ইউনিয়ন যুবদল নেতা জুয়েল,মজনু,জিয়া,সুমন,কায়বা ইউনিয়নের যুবদল নেতা ডাক্তার আব্দুল কাদের,আব্দুল মান্নান,প্রভাসক হুমায়ুন কবির সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।