শামীম আকতার চিত্রা কলেজের সভাপতি মনোনীত

0

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শামীম আকতার। সোমবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কোহিনুর রহমান।

শামীম আকতার বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজের আলী মোল্যার ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্মাতক ও স্মাতকোত্তর করেছেন। পাশাপাশি আইনবিদ্যায় এলএলবি সম্পন্ন করেছেন শামীম।

বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) । এরআগে একই সংগঠনের সহসাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহআইন বিষয়ক সম্পাদক ছিলেন শামীম।