শরীফ ওসমান বিন হাদির স্মরণে যশোরে দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ শনিবার দুপুরে যোহরের নামাজ বাদ যশোর কেন্দ্রীয় ঈদগাহে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদির স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যশোরের সর্বস্তরের ছাত্র-জনতা ব্যানারে অনুষ্ঠিত দোয়া মাহফিলটি প্রথমে গায়েবানা জানাজার কর্মসূচি হিসেবে ঘোষিত ছিল। শুরুর আগে জেলা ইমাম পরিষদের নেতারা ধর্মীয় ব্যাখ্যা দিয়ে শুধু দোয়া মাহফিলের পরামর্শ দেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া ইনকিলাব মঞ্চ, এনসিপি, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ শহরের বিভিন্ন স্তরের মানুষ দোয়ায় অংশ নেন।