শরণখোলায় সাবেক ইউপি সদস্যের জমি দখলের চেষ্টা

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥ শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নূরুল ইসলাম শেখকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার জমি দখলের চেষ্টা করছে সেকান্দার আলী ফকির নামের এক প্রভাবশালী। এ বিষয়ে শুক্রবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবে এসে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
অভিযোগে তিনি জানান, তার বাবা মৃত হাজী মোক্তার আলী শেখ ১৯৫৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিভিন্ন দাগ-খতিয়ানে মৃত রহম আলী, জজ আলী, মোহাম্মদ আলী ও পঞ্চবিবির কাছ থেকে ৪ এক ৬৬ শত জমি ক্রয় করেন। জন্মের পর থেকেই তিনি ও তার পরিবার পিতার ক্রয়সূত্রে এই জমি ভোগদখল করে আসছেন। কিন্তিু হঠাৎ করে তাদের গ্রামের মৃত কাছেম আলীর ছেলে সেকান্দার আলী ফকির এই জমির মধ্যে তাদের অংশ দাবি করেন। এমনকি তৎকালীন জমিদাতাদের নাতী-নাতনিদের এনে জমির শরীক সাজিয়ে হয়রানি করেন। এরপর থেকে বিভিন্ন সময় সেকান্দার আলী লোকজন নিয়ে জমি জোরপূর্ব দখলে নেওয়ার চেষ্টা করেন।
ইউসি সদস্য নূরুল ইসলাম শেখ বলেন, সেকান্দার আলী জমি দখলে নিতে না পেরে তাকে পথেঘাটে একা দেখলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও ভয়ভীতি দেখান। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দফতরে তার বিরুদ্ধে অভিযোগ করে হেনস্তা করেন। সেকান্দার আলীর হুমকিতে এখন তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন বলেও দাবি করেন।