শরণখোলায় বাল্য বিয়ে প্রতিরোধে প্রশিক্ষণ

0

শরণখোলা সংবাদদাতা॥ শরণখোলায় বাল্য বিয়ে প্রতিরোধে সিভিল এনগেজমেন্ট এলায়েন্স এডভোকেসি ও লবি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ নভেম্বর) বেলা ১০ টায় শরণখোলা অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে উন্নয়ন সংস্থা ভয়েস অফ সাউথ বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে। বাল্য বিয়ে প্রতিরোধে গণসচেতনা সৃষ্টিতে বিদ্যমান আইন বাস্তবায়ন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ভয়েস অফ সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ সহীদুল ইসলাম। প্রশিক্ষণে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিআরডিবি,র চেয়ারম্যান আলহাজ এম সাইফুল ইসলাম খোকন এবং শরণখোলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী। দিনব্যপী প্রশিক্ষণে জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নারী প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।