শরণখোলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

0

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতাম॥ বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৮ জন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে । তবে এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও দুই জন চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অসুস্থ একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম জানান, মো. হাসান(১৮) ফিরোজ শেখ (২৬) নামের দুইজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের অবস্থা স্বাভাবিক রয়েছে। রায়হান গাজী(১৮) নামের গুরুতর অসুস্থ একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তরা কেহই স্থানীয়ভাবে আক্রান্ত নয় । এরা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এলাকায় এসেছেন বলে জানান রবিউল ইসলাম