রামপালে ব্যবসায়ীর হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে এক ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার প্রেসক্লাব রামপালে ব্যবসায়ী ইকরাম শেখ এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকরাম জানান, উপজেলা সদরের একটি হিফজুল কুরআন মাদরাসার পরিচালক পদে থেকে সুনামের সাথে তিনি কাজ করে আসছিলেন। ওই মাদরাসাটির ছাত্ররা মাদরাসার খাবার খেয়ে একের পর এক অসুস্থ হচ্ছিল। এরপর মাদরাসা কর্তৃপক্ষ তাকে মাদরাসা থেকে চলে যেতে বললে তিনি চাকরি ছেড়ে চলে যান। কয়েকদিন পর ওই মাদরাসার ছাত্ররা আবারো অসুস্থ হয়। এ ঘটনায় ইকরামকে অভিযুক্ত করে থানায় ও যৌথবাহিনীর কাছে অভিযোগ করেন মাদরাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইকরামকে আটক করেন। তারা তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এরপরও বাস স্ট্যান্ডের লিয়াকত হাওলাদার, শাহিন শেখ ও আতিয়ার ফকির তার ব্যবসায়িক সুনাম নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করছেন। তারা বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদেও অসত্য তথ্য দিয়ে হায়রানি করছেন।
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির জানান, আমি ছাত্রদের কাছ থেকে শুনে অভিযোগ করেছিলাম। লিয়াকত হাওলাদার ও শাহিন কিছুই জানেন না বলে তিনি জানান। আতিয়ার ফকির সব অভিযোগ অস্বীকার করেন।