শরণখোলায় কমিউনিটি ক্লিনিক ও ট্যুরিস্ট বোটে চুরি

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় পৃথক ঘটনায় কমিউনিটি ক্লিনিক ও ট্যুরিস্ট বোটে চুরি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী সিএসবি কমিউনিটি ক্লিনিক ও শরণখোলা বাজার সংলগ্ন নদীতে নোঙর করে থাকা ট্যুরিস্ট বোটে এ চুরির ঘটনা ঘটে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রিয় গোপাল বিশ^াস বলেন,শনিবার দিবাগত রাতে চোরেরা সিএসবি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে ভেতরে থাকা একটি মোটর পাম্প,ও একটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।
অপরদিকে,সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজার ঘাটে নদীতে নোঙর করে থাকা ট্যুরিস্ট বোট ‘এমভি সাম্পান’এ হানা দিয়ে চোরেরা বোটের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি ব্যাটারি ও বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক মালামাল চুরি করে নিয়ে যায় বলে বোট মালিক রাসেল বয়াতী জানান। ট্যুরিস্ট বোটে চুরির ঘটনায় তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বোট মালিক জানিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচাজ (ওসির্) মো. শহীদুল্লাহ বলেন, কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তবে ট্যুরিস্ট বোট চুরির ঘটনা তার জানা নেই বলে ওসি জানিয়েছেন।