শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারকে আর্থিক সহায়তা

0

 

শরণখোলা (বাগেরহাট ) সংবাদদাতা ।। বাগেরহাটের শরণখোলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪২ ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের বিশেষ তহবিল থেকে এদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বুধবার (২৯ জুন) সকালে উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের এই চেক তুলে দেন।
শরণখোলা উপজেলা নির্বাহী (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, গত ২৭ মে উপজেলার রাজাপুর বাজারে ভয়াবহ এক অগ্নিকা-ে ২১টি দোকানসহ চলতি বছরের বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মিলিয়ে মোট ৪২টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ী ও পরিবারকে সহায়তা হিসেবে উপজেলা পরিষদের বিশেষ তহবিল থেকে দুই লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।