লোহাগড়ায় স্মার্ট বিজনেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

 

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ যুবকদের কৃষিক্ষেত্রে অনলাইন ভিত্তিক কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে স্মার্ট বিজনেস পার্টনার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় হল রুমে বৃহস্পতিবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার(এইচআর) চৌধুরী গোলাম নুর-এ-সানি, সংস্থার কর্মকর্তা অসীম কুমার সাহা, সাখায়াত হোসেন, আল মামুনুর রহমান, আব্দুল হান্নান ও কৃষিবিদ জাকিরুল ইসলাম। কর্মশালায় ৬০ জন অংশ নেন।