লোহাগড়ায় শিশুদের নিয়ে হারানো দিনের খেলা

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ শিশুদের হারানো দিনের খেলার সাথে পরিচয় করিয়ে দিতে নড়াইলের লোহাগড়ায় আয়োজন করা হয় বুড়িচু, কানামাছি, গোল্লাছুট, ব্যাঙ লাফ, মোরগ লড়াই, সোলাসি, ডাংগুলি, চাড়া খেলা, লুডু, কড়ি প্রভৃতি খেলার।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পারশালনগর গ্রামে শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাবিথী একাডেমি চত্বরে হারানো দিনের এ খেলার আয়োজন করা হয়। বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে মঙ্গলবার সকালে এ গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আলেচনাসভা ও বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভ সংঘ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোহাগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।
বক্তব্য রাখেন লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক সরদার রইস উদ্দিন টিপু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা শুভ সংঘের সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক এসমত আরা তুলি, শুভ সংঘের সদস্য কাজী আল মামুন, সাহেব আলী প্রমুখ। সভা পরিচালনা করেন বসুন্ধরা শুভ সংঘের লোহাগড়া উপজেলা শাখার উপদেষ্টা এসকেএমডি ইকবাল হাসান শিমুল।