লোহাগড়ায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র -জনতার রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লোহাগড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, লোহাগড়া পৌর যুবদলের আয়োজনে শুক্রবার বাদজুমা লক্ষ্মীপাশা আন নূর কমপ্লেক্স জামে মসজিদে মুফতি আব্দুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি,যুগ্ম আহ্বায়ক মুস্তাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, সদস্য খায়রুল ইসলাম দুলাল, মিথুন লস্কর আকাশ এ কর্মসূচির আয়োজন করেন। অপরদিকে, বিএনপি নেতা মশিয়ার রহমান সান্টুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শ, ম লুৎফর রহমান, নজরুল ইসলাম, মুজিবর রহমান, শেখ রবিউল ইসলাম রবি, শেখ মশিউর রহমান সান্টু, সৈয়দ আব্দুস সবুর, এনামুল করির চন্দন, মোল্লা আকিদুল ইসলাম দুলু, আক্তার হোসেন, মিজানুর রহমান, সাইফুল্লাহ আল মামুন, অহিদুজ্জামান ওহিদ, ওহিদুর রহমান ভূঁইয়া, সাঈদ আলম শিপলু, এস কে মিন্টু, মুজতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, খাইরুল ইসলাম দুলাল, রিয়াজুল, রাজু আহম্মদ, মাহমুদুল হাসান, সৈয়দ হজরত আলী, তৌফিকুর রহমান পিয়াল, মিঠুন আকাশ, আরিফুজ্জামান পলাশ প্রমুখ। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।