লোহাগড়ায় মাদক ও সন্ত্রাস নির্মূলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত, নিহতদের স্মরনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত।

0

শিমুল হাসান, স্টাফ রিপোর্টার, লোহাগড়া ।। নড়াইলের লোহাগড়ায় মাদক ও সন্ত্রাস নির্মূলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত, নিহতদের স্মরনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, শুক্রবার বিকালে ৮৬নং পিএলচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রবীন জামায়াত কর্মী মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া থানার আমির মোঃ হাদিউজ্জামান, ইতনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সাদেকুজ্জামান, নবারুণ মাদক প্রতিরোধে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শরিফুল ইসলাম, খুলনা জেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ আরব আলী বিশ্বাস, বিভিন্ন পর্যায়ের আলেম উলামা বৃন্দ। শিক্ষক সমাজ, ছাত্র জনতা, ইতনা ইউনিয়নের জামায়াত ও শিবিরের স্থানীয় নেতা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এসময় উপস্থিত ছিলেন। ইতনা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জামায়াত ও শিবিরের কর্মীরা অনুষ্ঠানের আয়োজন করে।