লোহাগড়ায় জিয়া মঞ্চে বর্ধিতকরণ কাজের উদ্বোধন

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় জিয়া মঞ্চ বর্ধিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে জিয়া মঞ্চ বর্ধিতকরণ কাজের উদ্বোধন করেন লোহাগড়া পৌর বিএনপি সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মিলু শরীফ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন।
সোমবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়। জিয়া মঞ্চের বর্ধিতকরণ ও সংস্কার কাজের উদ্যোগ নিয়েছে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এসএ মাসুম হিসাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক ইসমত, বিএনপি নেতা আতাউর রহমান কাকুল, ইমান আলী। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।