লোহাগড়ায় জামায়াতের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলায়ু জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। জামায়াতে ইসলামী কাশিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে শান্তি সমাবেশ ও গণজমায়েতে বক্তৃতা করেন জামায়াতের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আইয়ুব হোসেন, জামায়াতের ঢাকা মহানগরীর নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি মোহাম্মদ জামিরুল ইসলাম টুটুল,লোহাগড়া পৌর আমীর হাফেজ মাওলানা ইমরান হোসাইনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ