লোহাগড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

0

 

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রিয়াদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) ও লোহাগড়া পৌর প্রশাসক মিঠুন মৈত্র, নড়াইল জেলা বিএনপির দফতর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা হাদিউজ্জামান, সম্পাদক সেলিম খান, লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের ফুলেল শুভেচ্ছা জানায় প্রশাসনসহ অতিথিরা।