লোকসান বেড়েছে জাহিনটেক্সের

0

লোকসমাজ ডেস্ক॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৯৬ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিলো ০.৬০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৩৬ টাকা বা ৬০ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৭৪ টাকা।