লকডাউনের মাঝেও অনুশীলন চলবে আর্সেনালে

0

লোকসমাজ ডেস্ক॥ আর্সেনালের জন্যই দ্রুত স্থগিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আর সেই দলটিই কি না লকডাউনের মাঝে চালু করতে যাচ্ছে অনুশীলন। এমন তথ্যই দিচ্ছে ইএসপিএন। বলা হচ্ছে, আগামী সপ্তাহে সরকারি লকডাউনের মাঝেও অনুশীলন শুরু করবে আর্সেনাল খেলোয়াড়েরা।
ইংল্যান্ডে ফুটবল বন্ধ আছে ১৩ মার্চ থেকে। এর ফলে প্রিমিয়ার লিগে প্রথম ক্লাব হিসেবে গানাররাই অনুশলীন চালু করতে যাচ্ছে। অবশ্য সেটি হতে যাচ্ছে কঠোর শর্ত মেনে। প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা মেনে অনুশীলন করবে আর্সেনাল। এরই মধ্যে সব ব্যবস্থাও নেওয়া হয়েছে। অনুশীলনের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে মাঠে যাবেন, সেই সময় মাঠের বাকি সব স্থাপনাই বন্ধ থাকবে। সেশন শেষ করে দ্রুত বাড়িতে ফিরে আসবেন তারা। সাধারণত অনুশীলনেই গোসল অথবা লাঞ্চ করার নিয়ম থাকে। এই সময়ে তারা সব কিছু সারবেন বাড়িতে গিয়ে। সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় নিয়ে ছোট ছোট গ্রুপে ভাগ হয়েই চলবে এই অনুশীলন। যাতে করে সরকারি বিধি নিষেধ অমান্য না হয়। উল্লেখ্য, ১২ মার্চ করোনাভাইরাসে পজিটিভ হয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এই ঘোষণার পর পরই জরুরি সভায় বসে লিগ স্থগিত করে কর্তৃপক্ষ। আর্তেতা অবশ্য সুস্থ হয়ে যান দ্রুত।