রূপদিয়া বাজারে সোনার দোকানে চুরি

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের রূপদিয়া বাজারে সততা গোল্ড নামের একটি সোনার দোকানে চুরি হয়েছে। দোকান মালিক বাবু হোসেন জানান, দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায়, বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এক ব্যক্তি মুখ বেঁধে নিজের চেহারা লুকিয়ে শাটারের তালা কেটে ভেতর প্রবেশ করে। এ সময় শোকেস থেকে স্বর্ণালঙ্কার ভেবে ইমিটেশনের লক্ষাধিক টাকার অলংকার নিয়ে যায়। এছাড়া ক্যাশবাক্সে থাকা ৪৫ হাজার টাকা ও কিছু সোনা নিয়ে পালিয়ে যায়। এছাড়া দোকানের ভেতরে রাখা ভোল্ট ভাঙতে না পেরে দ্রুত সটকে পড়ে। ব্যবসায়ীদের অভিযোগ নিরাপত্তাকর্মীদের অবহেলায় রূপদিয়া বাজারে প্রায়ই চুরি হচ্ছে।