রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে খুলনা জোন অফিস ঘেরাও কর্মসূচি পালন

0

শেখ বদরউদ্দিন, ফুলবাড়ীগেট॥ রাষ্ট্রয়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী ৮ ডিসেবর খুলনা জোন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা, খুলনা, যশোর, নরসিংদি, চিটাগং রাষ্ট্রয়ত্ব পাটকল কর্মচারী-কর্মকর্তাদের (অবসরকৃত) সকল পাওনা পরিশোধের দাবীতে রাষ্ট্রয়ত্ব পাটকল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে সকল পাওনা পরিশোধ সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় খুলনার খালিশপুর,চরেরহাট বিজেএমসি’র জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করে অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তারা এসময় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন ২০১৩ সালের ১ লা জুলাই থেকে অদ্যাবধি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাইচুটির কোন টাকা কর্মকর্তা কর্মচারীরা পায়নি, এছাড়া ২০২০ সালের ৩০ শে জুন থেকে মিলগুলি বন্ধ ঘোষনা করার পর শ্রমিকদের অধিকাংশ টাকা পরিশোধ করা হলেও অবসরকৃত কর্মচারী-কর্মকর্তাদের কোন পাওনাদী পরিশোধ করা হয়নি। বিজেএমসি’র কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে কোন পাওনা পরিশোধ করা হয়নি বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ, ফলে অনেক কর্মচারী-কর্মকর্তা বিনা চিকিৎসায় অর্ধহারে অনাহারে মানবেতর যাপন করছে। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের খুলনা অঞ্চলের আহবায়ক জাহাঙ্গির হোসেন, এস এম জাকির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মনজুরুল করিম, মোঃ আবু জাফর, আঃ ওহাব, মোঃ হোসেন আলী, মোঃ দেলোয়ার উদ্দিন দিলু, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ আঃ আজিজ, মোঃ আঃ রশিদ প্রমুখ। এদিকে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামি ১৫ ডিসেম্বর বেলা ৩ টায় খালিশপুর এবং আটরা শিল্প এলাকায় সমাবেশ , ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান আন্দোলনরত নেতৃবৃন্দ । এছাড়া ঢাকায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইসরাফিল খান এবং চট্রগামে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে ঘেরাও কর্মসূচি পালিত হয়।