রামপাল নিয়ে জার্মানিতে পরামর্শ প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের সুন্দরবনের রামপালে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জার্মানি পরামর্শক প্রতিষ্ঠানের সদর দপ্তরের সামনে বিােভ করেছে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। শুক্রবার ১৯ জুন জার্মানির স্টুটগার্ট শহরে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘ফিশটনার’এর কার্যালয়ের সামনে এই বিােভ প্রদর্শিত হয়। জার্মানি থেকে এক্টিভিস্ট শাম্মী হক জানান, ফ্রাইডে ফর ফিউচারসহ আরও তিনটি সংগঠন এই বিােভের আয়োজন করে। বিােভকারীদের বক্তব্য, বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের কাছেই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা থেকে লাখ লাখ মানুষের রা পেতে সমস্যা হবে। এদিন ২৫ হাজার মানুষের স্বারসহ একটি অনুরোধপত্র ফিশটনার কর্তৃপরে কাছে হস্তান্তর করেন বিােভকারীরা। তবে স্বারিত আবেদনপত্রটি নিতে রাজি হলেও বিােভকারীদের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি হয়নি ফিশটনার কর্তৃপ। এর আগেও জার্মানিতে সামাজিক ও পরিবেশবাদী সংগঠনগুলো ফিশটনার কর্তৃপকে এ বিষয়ে অবহিত করেছিল। কিন্তু ফিশটনার কর্তৃপ বিষয়টি আমলে নেয়নি। সংগঠনগুলো সুন্দরবনকে রায় জার্মানিজুড়ে ২৫ হাজার স্বার সংগ্রহ করে।