রামপালে হত্যাচেষ্টা মামলার আসামি পিতা ও পুত্র গ্রেফতার

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে হত্যাচেষ্টা মামলার আসামি পিতা ও পুত্রকে  থানা পু্লশি গ্রেফতার করেছে। গ্রেফতার দুই আসামিকে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি করেন ভুক্তভোগী আব্দুল মান্নানের স্ত্রী পাপিয়া বেগম। মামলার আসামিরা হলেন, উপজেলার গৌরম্ভা গ্রামের হোসেন আলী আকুঞ্জী ও তার পুত্র বাবুল আকুঞ্জী,গৌরম্ভা ইউপি সদস্য আবু মুসা আকুঞ্জী (৩৮) ও তার ভাই বাবলু আকুঞ্জী (৪৫), মৃত্যু রায়হান আকুঞ্জীর পুত্র হোসেন আলী (৭০)।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা গ্রামের আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মৃত রায়হান আকুঞ্জীর পুত্র হোসেন আলী ও তার দুই পুত্র বাবলু আকুঞ্জী এবং ইউপি সদস্য আবু মুসা আকুঞ্জীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত ১৫ মে ভোর ৬ টায় গৌরম্ভা গ্রামের আব্দুল মান্নান পার্শ্ববর্তী গৌরম্ভা বাজারে ঘুরতে যান। বাজারে মোশারেফের মাছের আড়তের সামনে রাস্তায় ফেলে অভিযুক্তরা দা, হাতুড়ি ও বরফ ভাঙ্গা মুগুর দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত মান্নানকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস. এম আশরাফুল আলম জানান, মামলা দায়েরের পর হোসেন আলী ও তার পুত্র বাবলু আকুঞ্জীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের ধরার চেষ্টা চলছে।