রামপালে র‌্যাব ও পুলিশের অভিযানে গ্রেফতার ১০

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে র‌্যাপিড একশান ব্যাটেলিয়ন র‌্যাব-৬ এর অভিযানে ৩ মানব পাচারকারী ও থানা পুলিশের অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন্য গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। থানার ওসি মো. সামসুদ্দীন জানান, শনিবার রাতে রামপাল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ জন ও বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন, উপজেলার রাজনগর গ্রামের হাফিজুর রহমান, উজলকুড় গ্রামের আব্দুল হালিম, কারিরখোলা গ্রামের শহিদুল শেখ, বারুইপড়া গ্রামের শেখ ওমর ফারুক, ঝনঝনিয়া গ্রামের আরিফ বিল¬াহ, মেহেরুন্নেসা, বর্ণি গ্রামের ইমন। এদিকে র‌্যাব-৬ খুলনার সদস্যরা রোববার সকাল ৭ টায় ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ মানব পাচারকারীকে আটক করে। তারা হলেন, রামপালের তেঘোরিয়া গ্রামের সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পি, খুলনার বয়রা এলাকার লাভলী বেগম, মেহেরপুর গাংনীর মহব্বতপুরের শাহিনা খাতুন। তাদের বিরুদ্ধেথানায় মানবপাচারের মামলা করেছে র‌্যাব। পুলিশ জানায়, পাচার মামলার অপর আসামি রামপালের বৃচাকশ্রী গ্রামের আমেনা বেগম পলাতক রয়েছেন।