রামপালে যুবলীগ নেতা এখলাস গাজী হত্যায় অভিযুক্ত আটক

0
রামপালে যুবলীগের সাবেক নেতা হত্যায় অভিযুক্ত গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে যুবলীগ নেতা এখলাস গাজী হত্যায় অভিযুক্ত মাইজে ওরফে মাহাবুব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুমলাই গাববুনিয়া থেকে তাকে গ্রেফতার করে।

ওসি রাজিব আল রশিদ জানান, প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে দ্রুত তাকে আটক করা হয়েছে।

রোববার সকাল ১১ টার দিকে সাবেক যুবলীগ নেতা এখলাস গাজী উপজেলা সদরের বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানে হামলার শিকার হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বাগেরহাটে প্রেরণ করে। সোমবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।

সোমবার সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি রাজিব আল রশিদ।