রামপালে যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে নিহত সাবেক যুবলীগ নেতা এখলাস গাজীর ছোট ভাই মাসুদ গাজী রামপাল থানায় বিএনপির নেতৃবৃন্দদের নাম উল্লেখ করে মামলাটি করেন।

এ ঘটনায় উপজেলাজুড়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে, উপজেলা যুবদলের সদস্য সচিব এসএম আলমগীর কবির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, বিএনপি নেতা শেখ আব্দুল ওহাব, বিএনপি কর্মী শেখ জাহাঙ্গীর হোসেন ও তার ভাই মো. বাকী বিল্লাহকে।

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিবৃতি দিয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব আলতাফ হোসেন বাবু, সহসভাপতি শেখ ফিরোজ করির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুুগ্মআহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমীন হাওলাদার প্রমুখ।