রামপালে মোটরসাইকেল ও মদসহ আটক ২

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল ও দেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটকদের সোমবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়। আটকরা হলেন, খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার মো. মোশারেফ হোসেনের ছেলে মো. রিপন শেখ (২২) ও একই এলাকার মৃত রবি হাওলাদারের ছেলে মো. সোহেল (২৩)।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির উদ্দীন রোববার রাত সাড়ে ১০ টার দিকে গৌরম্ভা বাজারের মন্দিরের সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করেন। এ সময় তাদের কাছে দেশি মদ পাওয়া যায়। তাদের কাছে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল ও মদসহ দুই ব্যক্তিকে আটক ও তাদেরকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।